ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মেলা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১০ মার্চ, ২০২২,  4:13 PM

news image

মোংলায় মেলা দেখে বাড়ি ফেরার পথে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) রাত পৌনে ১২টার দিকে উপজেলার চাঁদপাই ইউনিয়নের মৌখালী ব্রিজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোংলা পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ (২২), ভাগনে সাকিব (২০) ও দোকানের কর্মচারী জাকারিয়া (২০)। মোংলা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, মোংলার চাঁদপাই পীর মেছেরশাহর মাজারের মেলা দেখে রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই তিনজন। পথে মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. আফসানা নাঈমা হাসান তিনজনকেই মৃত ঘোষণা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম