ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মেরাদিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৫,  5:10 PM

news image

রাজধানীর রামপুরার মেরাদিয়ায় নির্মাণাধীন ভবনের ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে মো. শরিফুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানায়। বর্তমানে তিনি ওই নির্মাণাধীন ভবনে থাকতেন। নিহতের সহকর্মী আহমেদ আলী বলেন, নিহত শরিফুল পেশায় নির্মাণ শ্রমিক। রাতে ওই নির্মাণাধীন ছয়তলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম