ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  5:58 PM

news image

চলতি ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে সোমবার (১৩ ফেব্রুয়ারি)। ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন করা যাবে। এই কার্যক্রম চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে ৬ ও ৭ মার্চ প্রবেশপত্র বিতরণ করা হবে যা, অনলাইন থেকে ডাউনলোড করা যাবে। আগামী ১০ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা চলবে। আগের বছরের মতো এবারও ভর্তি প্রক্রিয়া এবং আসন সংখ্যা একই রয়েছে। এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৯ থাকলেই পরীক্ষায় অংশ গ্রহণের আবেদন করা যাবে। দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। এমবিবিএস ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট https://mefwd.gov.bd/ স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট https://dgme.portal.gov.bd/স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট https://dghs.gov.bd/ ও http://dgme.teletalk.com.bd থেকে জানা যাবে। উল্লেখ্য, এবার দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম