ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

মেট্রো স্টেশন এলাকায় কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৬,  4:45 PM

news image

মেট্রো স্টেশন এলাকায় কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বুধবার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা জনসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রো স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ/বাহির পথ, ট্রেনের ভিতর এবং সংশ্লিষ্ট স্থাপনাসমূহে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া শর্ট ভিডিও তৈরি করে ইউটিউব/সোশ্যাল মিডিয়ায় প্রচার, বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি, লাইভ স্ট্রিমিং, শুটিং বা যেকোনো প্রকার কনটেন্ট কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অনুমতি ছাড়া উপরোক্ত কার্যক্রম পরিচালনা করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখ্য যে, ডিএমটিসিএল-এর বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা ২০২৩ অনুযায়ী মেট্রোরেলের আওতাধীন এলাকায় বাণিজ্যিক শুটিং/ভিডিও/ফটোগ্রাফির অনুমতির জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম