ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৫,  7:57 PM

news image

রাজধানীর এমআরটি লাইন-৬ এর আওতাধীন ১৪টি মেট্রোরেল স্টেশনে মোট ৩১টি রিটেইল শপ ভাড়ার জন্য আহ্বান করা দরপত্র উন্মুক্ত করা হবে আগামী ২৪ সেপ্টেম্বর। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৪টি স্টেশনে (আগারগাঁও ও কারওয়ান বাজার ব্যতীত) এসব দোকান ভাড়া দেওয়া হবে। ইতোমধ্যে আহ্বান করা ভাড়া বিজ্ঞপ্তির বিপরীতে জমা পড়া আবেদনপত্রগুলো ওইদিন বিকেল ৩টা ৩০ মিনিটে ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে উন্মুক্ত করা হবে। উন্মুক্তকরণ অনুষ্ঠানে আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর মনোনীত প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারবেন। এ বিষয়ে সময়মতো উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ডিএমটিসিএল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম