ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় ছবি–ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মী পুলিশের হাতে আটক

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৬,  5:05 PM

news image

কেপিআইভুক্ত মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকার ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট) প্রকল্পের এক আউটসোর্সিং কর্মীকে আটক করা হয়েছে। বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমটিসিএল কঠোর অবস্থানে রয়েছে। কেপিআইভুক্ত ডিপোর অভ্যন্তরীণ সংরক্ষিত এলাকার গোপনীয়তা ভঙ্গ, অনুমতি ছাড়া স্থিরচিত্র ও ভিডিও ধারণ এবং সেসব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে ওই কর্মীকে আটক করা হয়েছে। ডিএমটিসিএল জানায়, আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম