ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৩,  4:56 PM

news image

দেশের ইতিহাসে প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন রাজধানীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের যানজট কমিয়ে আনার লক্ষ্যে চালু করা হয়েছে। এতো দিন সকাল ৮টা থেকে দুপুর ১২ পর্যন্ত মাত্র চার ঘণ্টা চালু থাকলেও, এবার সময় বাড়ছে মেট্রোরেলের। একাধিক সূত্রে জানা গেছে, নতুন সময়সূচি নির্ধারণ করতে যাচ্ছে মেট্রোরেল কর্তৃপক্ষ। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা চলাচল করবে মেট্রোবাহন। অফিসগামী যাত্রীদের চলাচলের সুবিধার্থে আগামী ২১ মে থেকে এই সূচি কার্যকর করা হবে। বৃহস্পতিবার (১৮ মে) এনিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। এদিন নতুন সময়সূচি ছাড়াও লাইন-৬, অন্য আলইনগুলোর অগ্রগতির বিষয়ে অবহিত করবেন তিনি। বর্তমানে সপ্তাহিক বন্ধ ছাড়া (মঙ্গলবার) বাকি দিন উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রীরা মেট্রোরেলে যাতায়াত করতে পারছেন। নতুন সময়সূচি নিয়ে জানা যায়, ২১ মে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০ মিনিট পরপর, বেলা ১১টা ১ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৫ মিনিট পরপর, বিকেল ৩টা ১ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ মিনিট পরপর এবং সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম