ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২২,  5:26 PM

news image

ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নে মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (১৯ অক্টোবর) সকালে ইলিশা নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের ইলিশা জংশন ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বস্তবন্দি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পরে একই দিন রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. আখতার হোসেন বলেন, মঙ্গলবার রাতে মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে পরিচয় এখনও পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম