ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মেঘনায় বন্ধুদের সঙ্গে গোসলে করতে নেমে যুবক নিখোঁজ

#

নিজস্ব প্রতিনিধি

০৯ জুলাই, ২০২৩,  4:50 PM

news image

গোসল করতে নেমে ভাটার সময় মেঘনা নদীতে জোয়ারের স্রোতে ভেসে গেছেন এক রাজমিস্ত্রী। একই সময়ে ভেসে যাওয়া তার বন্ধু শাহাবুদ্দিন (২৪) ও মোহন (২৩) কে স্থানীয় জেলেরা উদ্ধার করে। পানিতে ভেসে যাওয়া যুবকের নাম আমির হোসেন (২৩)। তিনি  উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী আহমদ চৌকিদারের ছেলে। নিজ এলাকার সুবর্ণচরে রাজমিস্ত্রির কাজ করতেন।  শনিবার দুপুর ২টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাটে ভেসে যায় ওই যুবক।  স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে একদল যুবক একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট সংলগ্ন তাদের এক আত্মীয় বাড়িতে যায়। সেখান থেকে মেঘনা নদীর পাড়ে যান আমির হোসেনসহ তার বন্ধুরা। ওই সময় নদীতে ভাটা চলছিল। একপর্যায়ে তারা নদীতে গোসল করতে নামে। আকস্মিক জোয়ার এলে তিন বন্ধু নদীর পানির স্রোতে ভেসে যান। পরে উপস্থিত জেলেরা দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও আমির হোসেনের ঘটনার পর থেকে ছয় ঘণ্টা নিখোঁজ রয়েছেন।  চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, বিষয়টি আমি শুনেছি। স্থানীয়রা নিখাঁজ যুবককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম