ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মেক্সিকোতে সশস্ত্র হামলায় ১৩ পুলিশ নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৩,  6:09 PM

news image

মেক্সিকোতে অস্ত্রধারীদের অতর্কিত হামলায় ১৩ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৩ অক্টোবর) মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো প্রদেশে এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, মূলত টহল দেওয়ার সময় অস্ত্রধারীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় এবং পরে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে স্থানীয় একটি শহরের নিরাপত্তা প্রধানও রয়েছেন। নাম প্রকাশ না করে এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পুলিশ কর্মকর্তাদের ওপর অতর্কিত ওই হামলার আগে সেখানে কথিত আগ্নেয়াস্ত্র বিস্ফোরণের প্রতিক্রিয়া জানাতে এজেন্টদের পাঠানো হয়েছিল। নিহতদের মধ্যে কোয়ুকা দে বেনিটেজ শহরের স্থানীয় নিরাপত্তা প্রধানও রয়েছেন। এদিকে সোমবার রাতে এক বিবৃতিতে প্রাদেশিক কর্মকর্তারা বলেছেন, নৌবাহিনীর সদস্য এবং ন্যাশনাল গার্ড এজেন্টদের মাধ্যমে এলাকার নিরাপত্তা আরও জোরদার করা হবে। তবে কতজন পুলিশ নিহত হয়েছেন তা ওই বিবৃতিতে বলা হয়নি। গুয়েরেরো প্রদেশটি মাদক-পাচার সংক্রান্ত সহিংসতায় জর্জরিত। এই অঞ্চলটি আফিম এবং হেরোইন উৎপাদনেরও একটি হটস্পট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম