ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মেক্সিকোতে অভিবাসী বহনকারী ট্রাক উল্টে ১০ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ অক্টোবর, ২০২৩,  4:44 PM

news image

মেক্সিকোতে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি ট্রাক উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন।  আল জাজিরার খবরে বলা হয়েছে, ট্রাকটিতে গোপনে অভিবাসন প্রত্যাশীদের বহন করা হচ্ছিল। রবিবার দক্ষিণ মেক্সিকোর চিয়াপাস রাজ্যের একটি মহাসড়কে কার্গো ট্রাকটি উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। অঞ্চলটি গুয়াতেমালা সীমান্তে অবস্থিত। এএফপি নিউজকে মেক্সিকোর প্রসিকিউটর দপ্তরের একজন সোর্স বরেন,  দুর্ঘটনায়  ভুক্তভোগীরা মূলত কিউবার নাগরিক। তাদের সবাই নারী সাথে একজন শিশুও রয়েছে। আল জাজিরার খবরে বলা হয়ছে, এই রুট  দিয়ে প্রায়ই অভিবাসন প্রত্যাশীরা  ভ্রমণ করে। তাদের লক্ষ্য থাকে যুক্তরাষ্ট্রে পৌঁছানো। দুর্ঘটনার শিকার ট্রাকটির বডি আংশিক কাঠের তৈরি ছিল।  দুর্ঘটনার ফলে এটি ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থলের পাশেই  অভিবাসন প্রত্যাশীদের    কাপড়-চোপড়, ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র পড়ে থাকতে দেখা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম