ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মৃদু শৈত্যপ্রবাহ পঞ্চগড়ে, তাপমাত্রা ৯.৫ ডিগ্রি তাপমাত্রা

#

নিজস্ব প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২৩,  5:42 PM

news image

পঞ্চগড়ে ঘনকুয়াশা কমলেও টানা চারদিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মৃদু শৈত্যপ্রবাহ চলছে। শনিবার সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ এর মধ্যেই উঠানামা করছে। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন ছিল ৯ দশমিক ৭। তবে দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে সূর্যের দেখা মেলায় স্বস্তি ফেরে জনজীবনে। সন্ধ্যার পর থেকে কুয়াশা আর হিমশীতল বাতাসে দুর্ভোগে পড়েছেন কাজে যোগ দেওয়া খেটে খাওয়া মানুষ। বিশেষ করে সবজি চাষী ও ব্যবসায়ীরা বেশি ভোগান্তিতে পড়েছেন। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শনিবার থেকে তেঁতুলিয়া এবং আশেপাশের এলাকায় টানা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ এর মধ্যেই উঠানামা করছে। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম