ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ এপ্রিল, ২০২৬,  5:34 PM

news image

ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝড় জেলায় এক অস্বাভাবিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ব্যাংক থেকে মৃত বোনের অ্যাকাউন্টে থাকা টাকা তুলতে না পেরে এক ব্যক্তি কবর খুঁড়ে বোনের মরদেহের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হন। ৫০ বছর বয়সী জিতু মুন্ডা তার বড় বোন কালরা মুন্ডার নামে থাকা প্রায় ২০ হাজার রুপি তুলতে বারবার ব্যাংকে যান। তবে ব্যাংক কর্তৃপক্ষ তাকে জানায়, টাকা তুলতে হলে অ্যাকাউন্টধারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে। তিনি বারবার জানান যে তার বোন মারা গেছেন, কিন্তু কোনো সমাধান পাননি। অবশেষে ক্ষুব্ধ হয়ে জিতু কবর থেকে বোনের দেহাবশেষ নিয়ে ব্যাংকে গিয়ে মৃত্যুর প্রমাণ দেখানোর চেষ্টা করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহাবশেষ পুনরায় দাফন করা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, জিতু মুন্ডা একজন অশিক্ষিত আদিবাসী ব্যক্তি এবং ব্যাংকিং উত্তরাধিকার বা নমিনি সংক্রান্ত নিয়ম সম্পর্কে তিনি অবগত ছিলেন না। কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের জন্য আইনি সহায়তার আশ্বাস দিয়েছে। পরে পুলিশের মধ্যস্থতায় ব্যাংক থেকে টাকা তোলার প্রক্রিয়ায় সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম