ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মৃত্যুর আগে মুসলিম বিশ্বের প্রতি যে বার্তা দিয়েছিলেন লারিজানি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মার্চ, ২০২৬,  10:37 PM

news image

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর প্রতি বার্তা দিয়ে ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরান পিছু হটবে না। একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক এক বার্তায় লারিজানি বলেন, ‘কয়েকটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ মুসলিম দেশ আমাদের বিরুদ্ধে পরিচালিত বিশ্বাসঘাতক আগ্রাসনের সময় ইরানকে সমর্থন দেয়নি।’ তিনি মুসলিমদের ধর্মীয় দায়িত্বের কথা উল্লেখ করে প্রশ্ন তোলেন, ‘কেউ যদি ‘হে মুসলিমরা’ বলে আহ্বান জানায় আর কেউ সাড়া না দেয়, তবে সে কি মুসলিম?’ তিনি আঞ্চলিক বিভিন্ন দেশে ইরানের হামলার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, চলমান সংঘাতে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। তার ভাষায়, ‘আপনারা কোন পক্ষের?’ তবে লারিজানি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় না। তিনি বলেন, ‘মুসলিম বিশ্বের ঐক্য যদি বাস্তবায়িত হয়, তবে তা সব রাষ্ট্রের নিরাপত্তা, অগ্রগতি ও স্বাধীনতা নিশ্চিত করতে সক্ষম।’ সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম