ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মুসলিম যুবকদের প্রতি প্রোগ্রামিং ও এআই শেখার আহ্বান

#

১৫ জুলাই, ২০২৫,  4:33 PM

news image

ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ICESCO) তরুণ প্রজন্মকে আগামী বিশ্বের নেতৃত্বের জন্য প্রস্তুত করতে আধুনিক প্রযুক্তি শিক্ষার আহ্বান জানিয়েছে। সংগঠনটির মহাপরিচালক ড. সেলিম এম আল-মালিক মরক্কোর মারাকেশে এক আন্তর্জাতিক সম্মেলনে বলেন, ‘যারা আজ প্রস্তুতি নিচ্ছে, তারাই আগামীকালের নির্মাতা হবে।’

ড. আল-মালিক মঙ্গলবার এক বক্তৃতায় ইসলামী বিশ্বের তরুণদের প্রতি আহবান জানান, তারা যেন প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং সাইবার নিরাপত্তার মতো ভবিষ্যতের ভাষাগুলো রপ্ত করে নিজেদের দক্ষ করে তোলে। তিনি বলেন, ‘শেখার কোনো শেষ নেই। প্রযুক্তি ও আধুনিক জ্ঞানের ভাণ্ডার আয়ত্ত করার মধ্যেই ভবিষ্যতের সাফল্য নিহিত।’

এই বক্তব্য তিনি দেন মরক্কোর যুব, সংস্কৃতি ও যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘মারাকেশ ইসলামিক ওয়ার্ল্ড ইয়ুথ ২০২৫-এর রাজধানী’ শীর্ষক সম্মেলনে, যা ওআইসির (OIC) যুব ফোরামের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। 

গত ১ জুলাই থেকে শুরু হয়ে চলমান এই সম্মেলনে ৪৮টি ইসলামী দেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন প্রায় ২০০ তরুণ-তরুণী। সম্মেলনে বৌদ্ধিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও শৈল্পিক নানা কার্যক্রমের পাশাপাশি গণতন্ত্র, শান্তি ও নিরাপত্তা, সাংস্কৃতিক পরিচয় এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে।

তরুণদের উদ্দেশ্যে দেওয়া তাঁর বার্তায় ড. আল-মালিক নিজের শিকড়, মাতৃভূমি ও সংস্কৃতির প্রতি ভালোবাসা অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘নিজ ভূমিকে হৃদয়ে ধারণ করে চলুন, জ্ঞান ও নৈতিকতায় দৃঢ় থেকে এমন কিছু করে যান, যা এই জীবনে স্থায়ী প্রভাব ফেলবে।’ এই সম্মেলন চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম