ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মুশফিকের আঙুলে চোট, দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত

#

স্বাস্থ্য ডেস্ক

০৭ নভেম্বর, ২০২৪,  5:59 PM

news image

বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন। এ কারণে তিনি আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের আগামী শনিবার (৯ নভেম্বর) শারজায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে। গতকাল (৬ নভেম্বর) শারজায় আফগানিস্তানের ২৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ভঙ্গুর অবস্থায় সপ্তম ব্যাটার হিসেবে মাঠে নামেন মুশফিক। মাত্র ৩ বল খেলে গজনাফরের ক্যারম বল বুঝতে না পেরে স্টাম্পিং হয়ে আউট হন তিনি, রান করেন মাত্র ১। তবে তার সাতে ব্যাটিংয়ে নামা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ সাধারণত তিনি চার-পাঁচে ব্যাটিং করে থাকেন। জানা গেছে, আফগানিস্তানের ইনিংসের একদম শেষ দিকে উইকেটকিপিং করার সময় তার বাঁ হাতের আঙুলে চোট লাগে। এই চোটের কারণে তাকে ব্যথা কমাতে প্রাথমিক শুশ্রূষা নিতে হয়। রাতেই পরীক্ষা–নিরীক্ষায় তার আঙুলের হাড়ে ফাটল দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। চোটের এই অবস্থা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তার অংশগ্রহণকে প্রায় অসম্ভব করে তুলেছে। ১১ নভেম্বরের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তিনি ফিরতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত। এর আগে পাকিস্তান সফরেও কাঁধে চোট পেয়ে তিনি ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলেন, যেখানে তাকে বিশেষ বিধিনিষেধ মেনে ব্যাটিং ও ফিল্ডিং করতে হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম