ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

মুশফিকের অবসর ইস্যুতে যা বললেন সতীর্থরা

#

ক্রীড়া প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২২,  5:43 PM

news image

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পদার্পণ করেন মুশফিকুর রহিম। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার গতকাল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় বলেছেন। তার অবসরের ঘোষণায় মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবালরা নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে সাধুবাদ জানিয়েছেন। পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনাও জানিয়েছেন। শফিকের সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে আসার ছবি পোস্ট করে মাহমুদুল্লাহ রিয়াদ নিজের ফেসবুক পেজে পোস্ট করেন- ‘প্রিয় মুশফিক, তোমার ঘোষণা শুনে আমার হৃদয় ভেঙে গেছে। কিন্তু তোমার টি-২০ অর্জন ও ক্যারিয়ারের জন্য সাধুবাদ জানাই।

তোমার সঙ্গে টি-২০ খেলতে পারা ছিল আনন্দদায়ক। তোমার কাজে নীতি যে কোনো ফরম্যাটে সবসময় অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।’ তামিম লিখেছেন- ‘অভিনন্দন মুশফিক! ১৫ বছর ২৭৭ দিনের টি-২০ ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, ফ্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-২০তে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার...’উল্লেখ্য, ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পদার্পণ করেন মুশফিক। টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম ক্যারিয়ারের ইতি টানার আগে ১৬ বছরে ১০২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি, রান করেছেন ১,৫০০। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারসেরা ৩৫ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম