ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মুল্ডার-রাবাদার আঘাতে লণ্ডভণ্ড বাংলাদেশের টপ অর্ডার

#

ক্রীড়া প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২৪,  6:10 PM

news image

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। তবে নিজেদের নেওয়া এই সিদ্ধান্ত যেন হিতে বিপরীত হয়ে ধরা দিল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটায় শুরু হওয়া এই ম্যাচে নতুন বলে বাংলাদেশকে নাকানি-চুবানি খাওয়াচ্ছে প্রোটিয়ারা। প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডারের আঘাতে ২১ রান তুলতেই বাংলাদেশ হারিয়ে বসেছে টপ অর্ডারের তিন ব্যাটার সাদমান ইসলাম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তকে।

আজ দক্ষিণ আফ্রিকার করা প্রথম ওভারেই ৬ রান তুলে নেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় ওভারেই উইকেট দিয়ে আসেন সাদমান। কোনো রান করার আগেই উইয়ান মুল্ডারের বলে স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তিনে নেমে মুমিনুল হকও ৪ রানের বেশি করতে পারেননি। সেই মুল্ডারের বলেই উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। 

১৩ রানের মধ্যে ২ উইকেট হারানো বাংলাদেশ ২১ রানের মধ্যে হারায় আরও ১ উইকেট। আবারও বাংলাদেশ শিবিরে আঘাত হানেন মুল্ডার। তার বলে কেশাভ মহারাজকে ক্যাচ দিয়ে ফেরেন ৭ বলে ৭ রান করা শান্ত। 

আজ বাংলাদেশ দলে অভিষেক হয়েছে জাকের আলীর। ভারতের বিপক্ষে কানপুর টেস্টের সবশেষ দলে থাকা সাকিব আল হাসানের না থাকার কথা সবারই জানা। দল থেকে বাদ পড়েছেন ওপেনার জাকির হাসান ও পেসার তাসকিন আহমেদ। দলে ঢুকেছেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও স্পিনার নাঈম হাসান। ম্যাচে বাংলাদেশের একমাত্র পেসার হাসান মাহমুদ।

দুই দলের একাদশ

বাংলাদেশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), উয়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও ডেন পিট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম