ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মুরাদনগরে নিজ ঘর থেকে বৃদ্ধার হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মার্চ, ২০২২,  4:59 PM

news image

কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিজ ঘরে মমতাজ বেগম (৭০) নামে এক বৃদ্ধার হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দারোরা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মমতাজ ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী। জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই বৃদ্ধার চার ছেলে তিন মেয়ে। এদের মধ্যে তিন ছেলে প্রবাসী। অপর ছেলে ঢাকায় থাকেন এবং তিন মেয়ের বিয়ে হয়েছে। নিজ বাড়িতে তিনি একাই থাকতেন।

প্রতিদিন সকাল-বিকাল বাড়ির আশপাশে তিনি হাঁটাহাঁটি করতেন। কিন্তু মঙ্গলবার তাকে না দেখে পাশের বাড়ির একজন তার ঘরে গিয়ে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় মমতাজের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত বৃদ্ধার বড় ছেলে নজরুল ইসলাম বলেন, জমি ও বাড়ির জায়গা নিয়ে আমার চাচা ও চাচাতো ভাইয়ের সঙ্গে বিরোধ রয়েছে। তা ছাড়া আমার মায়ের লাশ নিতে যখন পুলিশ বাড়িতে আসে, তারা তখন পালিয়ে যায়। এতে আমাদের সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। এ বিষয়ে মুরাদনগর থানার ওসি আবুল হাসিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, হাত পা বেঁধে মমতাজের ঘরের বঁটি দা দিয়েই তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আশা করছি দ্রুতই হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম