ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মুরগির বুকের মাংস দিয়ে মজাদার রেসিপি

#

১৮ নভেম্বর, ২০২১,  6:59 PM

news image

মুরগির মাংস খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছেন। চিকেন দিয়ে বিভিন্ন পদ তৈরি করা যায়। সকাল বা বিকেলের নাশতায়, দুপুর বা রাতের খাবারে প্রায়ই আমাদের পাতে থাকে নানান পদের চিকেন। আজ আমরা জানাব, কীভাবে পুরভরা চিকেন তৈরি করবেন।

আসুন, আমরা জেনে নিই বাসায় সহজে পুরভরা চিকেন রান্নার পদ্ধতি। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—


উপকরণ

১. তিন টুকরো মুরগির বুকের মাংস

২. এক চা চামচ বাটার

৩. দুই টেবিল চামচ পেঁয়াজকুচি

৪. আধা কাপ কিউব করে কাটা গাজর

৫. আধা কাপ বরবটিকুচি

৬. আধা কাপ মাশরুমকুচি

৭. আধা কাপ ক্যাপসিকামকুচি

৮. এক টেবিল চামচ কাঁচামরিচকুচি

৯. আধা কাপ সেদ্ধ চাল

১০. স্বাদমতো লবণ

১১. অল্প গোলমরিচের গুঁড়ো

১২. একটি ডিম

১৩. ভাজার জন্য তেল

১৪. দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা

১৫. এক চা চামচ রসুন বাটা

১৬. এক চা চামচ আদা বাটা

১৭. এক চা চামচ পোস্তদানা বাটা

১৮. আধা চা চামচ মরিচের গুঁড়ো

১৯. আধা চা চামচ জিরার গুঁড়ো

২০. আধা কাপ টক দই

২১. এক কাপ পানি

২২. আধা কাপ টমেটো

প্রস্তুত প্রণালি

প্রথমে ফ্রাইপ্যানে বাটার দিন। এতে পেঁয়াজকুচি, গাজর কিউব, বরবটিকুচি, মাশরুম, ক্যাপসিকাম, কাঁচামরিচকুচি, সেদ্ধ চাল, লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে পুর বানিয়ে নিন। এর পর পুরে ফেটানো ডিম দিয়ে মেশান। এবার মুরগির মাংসের মধ্যে পুর ভরে গরম তেলে ভেজে নিন। সসপ্যানে তেল দিন। এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পোস্তদানা বাটা, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, টক দই, পানি, লবণ ও টমেটো দিয়ে রান্না করুন। এর পর ভাজা মুরগি সসপ্যানে পাঁচ মিনিট দমে রেখে তুলে পরিবেশন করুন। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম