ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মুরগির পুর ভরা বেগুন তৈরি করবেন যেভাবে

#

লাইফস্টাইল ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৫,  10:16 PM

news image

শীতে খাবারের আয়োজন যেন লেগেই থাকে। মাছ, মাংসের পাশাপাশি শীতের সবজি দিয়ে নানান রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পছন্দ করেন গৃহিনীরা। বেগুন দিয়েও বিভিন্ন পদ তৈরি করা যায়। তবে মুরগির পুর ভরা বেগুন খেয়েছেন কখনও? স্বাদে ভরা এই খাবারটি তৈরি করা খুবই সহজ।

চলুন জেনে নেওয়া যাক মুরগির পুর ভরা বেগুন তৈরির রেসিপি—

উপকরণ

গোল বেগুন মাঝারি আকারের ৪টি, তেল ৩ টেবিল চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচামরিচের কুচি ১ টেবিল চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, মুরগির মাংস কিউব করে কাটা আধা কাপ, টমেটো সস ২ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, ক্যাপসিকাম কিউব করে কাটা আধা কাপ, টমেটো কিউব করে কাটা আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, সাদা সস আধা কাপ, মোজারেলা চিজ আধা কাপ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ।

প্রণালি

বেগুন অর্ধেক ফালি করে নিয়ে ছুরি দিয়ে ভেতরের অংশে দাগ কেটে নিন। তেল লাগিয়ে ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ১৫ থেকে ২০ মিনিট বেকড করতে হবে। এরপর ২ টেবিল চামচ তেল গরম করে নিন।

তেলে পেঁয়াজ, কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিন। আদাবাটা, রসুনবাটা, লবণ, মুরগির মাংস দিয়ে ভুনা করতে হবে। এ সময় সয়া সস, টমেটো সস দিয়ে দিন। কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। ক্যাপসিকাম, টমেটো, লেবুর রস, সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিন।

ওভেন থেকে বেগুন বের করে সাদা সস, মুরগির মাংস, মিশ্রিত ক্যাপসিকামকুচি দিয়ে ওভেনে ৩ মিনিট বেক করুন। মোজারেলা চিজ, গোলমরিচের গুঁড়া দিয়ে আরও ২ মিনিট রেখে গরম-গরম পরিবেশন করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম