ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

মুমিনুলকে নিয়ে সাকিবের 'অন্যরকম' বার্তা

#

ক্রীড়া প্রতিবেদক

২০ জুন, ২০২২,  4:11 PM

news image

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে ফিরেছেন কোনো রান না করেই। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ৪ রান। এই টেস্টের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও অনুজ্জ্বল ছিলেন মুমিনুল। ঠিক প্রথম টেস্টের মতোই শূন্য আর ৪ রান করেন তিনি।  প্রস্তুতি ম্যাচটি বাদ রাখলেও আন্তর্জাতিক মঞ্চে সর্বশেষ ৯ ইনিংসেই এক অঙ্কে আটকে গেছেন এই ব্যাটসম্যান। সর্বশেষ ১৭ ইনিংসে মাত্র ৩ বার ছুঁয়েছেন দুই অঙ্ক, যেখানে একমাত্র ফিফটিও ১২ ইনিংস আগে। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, অধিনায়কত্ব ছাড়া মুমিনুলকে এবার নিজের ব্যাটিং নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সদ্য সাবেক এই অধিনায়ককেই সিদ্ধান্ত নিতে হবে বিশ্রামের প্রয়োজন আছে কিনা। তবে এই দুঃসময়ে সতীর্থের পাশেই দাঁড়াচ্ছেন সাকিব।  সাকিব বলছিলেন, ‘এটা আমার পক্ষে বলা মুশকিল। যেটা হচ্ছে, ওর সঙ্গে সবসময় কথা হয়। আবার কথা হবে। ও যদি মনে করে ওর ব্রেক দরকার আছে, তাহলে...। এখন আসলে একটা ম্যাচ শেষ হওয়ার পরপরই কোনো সিদ্ধান্ত নেওয়াটা বা চিন্তা করাটা ভালো কিছু না। আমাদের ব্রেক আছে। এরপর যখন সেন্ট লুসিয়ায় অনুশীলন করব, তখন চিন্তা করব আমাদের দলের জন্য কোনটা ভালো হতে পারে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম