ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

মুফতি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মার্চ, ২০২৬,  10:38 PM

news image

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিকসহ অশালীন মন্তব্য করায় সিরাজগঞ্জে আদালতে কুষ্টিয়ার সংসদ সদস্য জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এসএম নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন। মামলার বাদী অ্যাডভোকেট এসএম নাজমুল ইসলাম বলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান হাসান মাহমুদ একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি জেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নের সঙ্গে জড়িত। ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী শক্তির লোক আমির হামজা বিদ্যুৎমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে ইকবাল হাসান মাহমুদ টুকুর মান-সম্মান নষ্ট করেছে। এ কারণে আমির হামজার বিরুদ্ধে দণ্ডবিধি ৫০০ ধারায় শতকোটির মানহানি মামলা দায়ের করা হয়েছে। মামলাপক্ষের উকিল অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা জানান, বিদ্যুৎমন্ত্রীর বাবা পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু দুই দুইবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমির হামজা তাকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলায় তার সম্মানহানি হয়েছে। এমনকি সিরাজগঞ্জসহ দেশবাসীও ক্ষুব্ধ ও মর্মাহত। এ কারণে বাদীর মামলাটি তথ্য-উপাত্তসহ আদালতে উপস্থাপন করা হয়। আদালত মামলাটি আমলে নিয়েছে। আজকের মধ্যেই আদেশ প্রদান করবেন।এদিকে, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ ও ব্যথিত এবং মর্মাহত হয়ে সিরাজগঞ্জ জেলার আইনজীবীরা সরকারের কাছে তার শাস্তির দাবি করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম