ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক যুবক আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  8:20 PM

news image

মুন্সীগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ রফিকুল মাঝি (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।  আজ বৃহস্পতিবার অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে। স্থানীয়রা ও ধর্ষণের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা গেছে,

চর আব্দুল্লাহ গ্রামের রুবেল মাঝির ছেলে রফিকুল মাঝি বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে ওই শিশুটিকে চকোলেটের প্রলভন দেখিয়ে তার বাড়ির পাশের একটি গোয়াল করে নিয়ে যায়। পরে সেখানে শিশুটিকে ধর্ষণ করে ওই কিশোর। পরে বিষয়টি জানাজানি হলে শিশুর পরিবারের লোকজন সদর থানায় ধর্ষণের বিচার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরেই পুলিশ অভিযুক্ত ধর্ষক রফিকুলকে গ্রেফতার করে। ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার তদন্ত  কর্মকর্তা (ওসি) মো. রাজীব খান বলেন, ধর্ষণের অভিযুক্ত আসামি রফিকুলের বিরুদ্ধে বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আদালতর প্রেরণ করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম