ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৬,  10:57 PM

news image

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ১১ জন যাত্রী নিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেছে। এ ঘটনায় মমতাজ নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিরাজদীখান-মুন্সীগঞ্জ সড়কের কুসুমপুর বৌবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মুন্সীগঞ্জের বজ্রযোগীনি এলাকা থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পরপরই তাৎক্ষণিক স্থানীয়রা যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে। স্থানীয়দের সহযোগিতায় ১০ জনকে জীবিত উদ্ধার হলেও বিদেশগামী দুবাই প্রবাসী মোহাম্মদ লিটনের স্ত্রী মমতাজ বেগম পানিতে নিখোঁজ হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধারকাজে যোগ দিয়ে মমতাজ বেগমের মরদেহ উদ্ধার করে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে যোগ দেয় ফায়ার সার্ভিস। মাইক্রোবাসে ১১ জন যাত্রীর মধ্যে ১০ জন জীবিত উদ্ধার হয়েছে। একজন মারা গেছেন। আহতদের সিরাজদীখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম