ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জে বিদেশি মদসহ যুবক গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২৫,  5:00 PM

news image

মুন্সীগঞ্জে ৭ বোতল বিদেশি মদসহ ইসমাইল হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।  মঙ্গলবার আনুমানিক রাত ৯ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ইসমাইল হোসেন চরডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তবে তিনি বর্তমানে ভিটি শীলমন্দি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। পুলিশ জানিয়েছে, এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সির নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলার নতুনগাঁও এলাকার একটি পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে ইসমাইল হোসেনকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩৭৫ মিলিলিটারের ৭ বোতল মদের বোতল উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম