ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মুন্সীগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন : একে একে সবাই মারা গেলেন অগ্নিদগ্ধরা

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর, ২০২১,  5:10 PM

news image

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোক্তারপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বামী ও দুই শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যুর পর মারা গেলেন গৃহবধূ শান্তা বেগমও। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় শান্তার। তাঁর শরীরে ৪৮ শতাংশ দগ্ধ ছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মোক্তারপুর এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। ওই সময় দগ্ধ হন শান্তা বেগম, তাঁর স্বামী কাওসার হোসেন ও তাঁদের দুই শিশু সন্তান। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু সন্তানের মৃত্যু হয়। এরপর মৃত্যু হয় তাঁর স্বামী কাওসার হোসেনের। এর মধ্যে আজ মারা গেলেন শান্তা বেগমও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম