ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মুন্সীগঞ্জে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

#

নিজস্ব প্রতিনিধি

১৩ মার্চ, ২০২৩,  6:02 PM

news image

মুন্সীগঞ্জে শান্তিপূর্ণভাবে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৩ মার্চ) টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ইউনিয়নে ৯টি ভোট কেন্দ্রে চলছে ভোটগ্রহন। ইউনিয়নটিতে আওয়ামী লীগ দলীয় প্রার্থীসহ এবার রেকর্ড ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য ১০ জন ও পুরুষ ওয়ার্ডে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় ১২ হাজার ৪০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ৬ হাজার ৯১১ জন ও পুরুষ ৬ হাজার ৪৮৭ জন। রির্টানিং অফিসার এম কে আহম্মেদ বলেন, ব্যাপক নিরাপত্তার মধ্যেদিয়ে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৯টি ভোটকেন্দ্রে প্রায় ১২ হাজার ৪০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম