ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জে আট হাজার ইয়াবাসহ যুবক আটক

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৫,  4:53 PM

news image

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পাখির মোড় এলাকা থেকে আট হাজার পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ ডিসেম্বর)দিবাগত রাত তিনটার দিকে পাখির মোড় এলাকায় একটি স্কয়ার গাড়ি তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বাবিল এলাকার আ. খালেকের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে মুন্সীগঞ্জ জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম