ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি, ২০২২,  6:12 PM

news image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিউলি (৫০), পুতুল আক্তার (২০)। তারা মা-মেয়ে বলে জানা গেছে। আহত হয়েছেন পুতুল আক্তারের আরেক মেয়ে। তার বয়স দুই বছর। তবে ওই দুই নারীর বাড়ি মাদারীপুর শিবচরে। স্থানীয়রা জানায়,

সকাল ১০টার দিকে বালিগাঁও বাজার এলাকা থেকে সিরাজদিখানের বালুচর যাচ্ছিল একটি ইটবাহী ট্রাক। মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা দুই নারীসহ এক শিশুকে নিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। পথে টঙ্গিবাড়ী উপজেলার তৈলকাই ব্রিজের সামনে ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোলা সোয়েব আলী সংবাদমাধ্যমকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের মরদেহ মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আহত শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম