ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

মুন্সীগঞ্জের চোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৬,  9:31 PM

news image

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাতে ওই দুই চোর সাতঘড়িয়ার কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে ধরা পড়লে গণপিটুনির শিকার হন। বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই যুবক মারা যান। নিহতরা হলেন: সাগর (৩২) ও সানারুল (৩৪)। তারা বেদে সম্প্রদায়ের। বসবাস করতেন উপজেলার গোয়ালী মান্দ্রায়। এ দিকে এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে দুই সপ্তাহ আগে লক্ষাধিক টাকার ছাগল চুরির ঘটনা ঘটে। এরপর এলাকায় নজরদারি বাড়ানো হয়। আজ ভোরে কমিউনিটি ক্লিনিকে চুরির চেষ্টা হলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা দুজনকে ধরে ফেলেন। এলাকাবাসীর দাবি, নিহত ব্যক্তিরা এলাকায় দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত ছিলেন। চোররা একের পর এক বাসা বাড়িতে চুরি করে যাচ্ছিল। বাসা বাড়িতে এক ঘর থেকে অন্য ঘরে নেয়া বৈদ্যুতিক সংযোগ তার, এমন কি পানির মোটরের সংযোগ তার, বাথরুমের ফিটিংস, থালা-বাসনসহ গৃহস্থালির নানা সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছিল। গরু-ছাগলও চুরির ঘটনা ঘটে। আর এসব চুরির মাল বিক্রি করতো উপজেলার বৃহৎ মাদকের আখড়া বলে পরিচিত গোয়ালী মান্দ্রার একটি বিশেষ পল্লীতে। মাদক কেনা বেচাকে কেন্দ্র করেই এখানে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় কেন্দ্র চালু হয়। এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে ওই দুই চোর সাতঘড়িয়ার কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে চোরাই তারসহ ধরা পরেন। তাদের মারধর করে আটকে রাখা হয়। পরে বুধবার সকালে আরেক দফা মারধরের পর পুলিশকে জানায় এবং স্থানীয় হাসপাতালে তাদের পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই চোর মারা যায়। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গণপিটুনি শিকার ওই দুই চোর মারা গেছেন। তবে এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম