ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় পথচারী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২২,  8:01 PM

news image

রাজধানী ঢাকার মুগদা থানার টিটিপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাজমা বেগম (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় নাজমাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যান তিনি। আজ বুধবার এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ। নিহতের ছোট ভাই দ্বীন ইসলাম লিটন জানান, দুই মেয়ের জননী নাজমা। থাকতেন গ্রামের বাড়িতে। তিন দিন আগে স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ঢাকায় আসেন।

মঙ্গলবার রাতে তার বড় মেয়ের মাধ্যমে এসব জানতে পারি। সেই সঙ্গে জানতে পারি তিনি টিটিপাড়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা গেছেন। মুগদা থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, মঙ্গলবার রাতে টিটিপাড়া মোড়ে ওই নারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তিনি জানান, ঘটনার পরপরই  চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে। পরিবার নিয়ে নাজমা বেগম বাড্ডার আফতাবনগরের ই-ব্লকে থাকতেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর শিবচর উপজেলার রাজারচর গ্রামে। স্বামীর নাম আব্দুর রহিম মুন্সি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম