ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মুগদার সেই তরুণীকে কানাডা সরকারের হাতে তুলে দিলেন হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

১৭ এপ্রিল, ২০২২,  9:50 PM

news image

কানাডিয়ান সেই তরুণীকে দেশটির সরকারের হাতে তুলে দিলো হাইকোর্ট। রোববার (১৭ এপ্রিল) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। তরুণীর বাবা উপস্থিত ছিলেন। এছাড়া কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত ১০ মাস ধরে বাবা-মায়ের বাসায় গৃহবন্দি থাকা ১৯ বছরের সেই তরুণী এসময় কানাডিয়ান হাইকমিশনে থাকবে। সেখান থেকেই সব প্রক্রিয়া শেষ করে কানাডা যাবে সে।

এর আগে কানাডিয়ান সেই তরুণীকে দূতাবাসের কাছে হস্তান্তরের জন্য কানাডা সরকারের পক্ষে আবেদন করে দুটি মানবাধিকার সংস্থা।  গত বছর কানাডা বংশোদ্ভূত ওই তরুণী বাংলাদেশে আসেন। ১৯ বছর বয়সী তরুণী মা-বাবার কাছে এসে বিপদে পড়েন। কোনোভাবেই আর তাকে কানাডা ফিরতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় পরিবার। গত ১০ মাস ধরে তাকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠে। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনও কেড়ে নেয়ার অভিযোগ উঠে। বিষয়টি গত বছর জুলাইয়ে কানাডার দূতাবাসকে আনুষ্ঠানিকভাবে জানান সেই তরুণী। কানাডা সরকার হাইকোর্টের শরণাপন্ন হয়। সেই তরুণীকে আদালতে হাজির করার নির্দেশনা চাওয়া হয়। সব শুনে হাইকোর্ট বিস্ময় প্রকাশ করেন। বলেন, কাউকে নিজের মতের বিরুদ্ধে আটকে রাখা যাবে না। পরে তার মোবাইল, ল্যাপটপ ফেরত দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। সেই সঙ্গে তরুণীর কানাডা যাওয়ার প্রস্তুতি শুরু করার কথাও বলা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম