ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মুগদার বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৬,  5:04 PM

news image

রাজধানীর মুগদা এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাতে আহমেদবাগ এলাকার নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।  তানভীর হোসাইন শুভর বাবার নাম তবারক হোসেন। তারা রাজধানীর সেগুনবাগিচার স্থায়ী বাসিন্দা। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মুগদার ওই ফ্ল্যাটে একা থাকতে শুরু করেন শুভ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুগদার আহমেদবাগের একটি বাসা থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে তানভীর হোসেইন শুভকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। বাড়ির মালিক গণমাধ্যমকে জানান, ঈদের দিন শেষবারের মতো তানভীরকে দেখেছিলেন। মঙ্গলবার রাতে তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তারা পুলিশকে খবর দেন। মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে আমরা আহমেদবাগের ওই বাসাটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। সেখানে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত লাশ দেখতে পাই।  তিনি আরও জানান, নিহত ব্যক্তির সহকর্মী ও স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁদের উপস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম