ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা বিএনপি : ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২২,  8:56 PM

news image

বিএনপি জন্ম থেকেই মিথ্যাচারকে সঙ্গী করে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘বিএনপি মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল চটকদার বিজ্ঞাপনের মতো।’ আজ সোমবার সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।  ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কারণেই বিএনপি এদেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে।’ তিনি বলেন,

‘বাংলাদেশের অর্থনীতিতে বিএনপি খাল কেটে কুমির এনেছিল। উন্নয়ন তাদের শত্রু। ভোট ডাকাতি, হ্যাঁ- না ভোটের মাধ্যমে প্রহসনের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন এবং ভুয়া ভোটার সৃষ্টিতে তারা এদেশে রেকর্ড সৃষ্টি করেছে। অথচ এ দলটি নির্লজ্জের মতো সরকারের ওপর নিজেদের ব্যর্থতার দায় চাপায়।’ ‘বিএনপির রাজনীতি অনিয়ম, লুটপাট আর দুর্নীতির সংস্কৃতিতে অভ্যস্ত। তাদের তথাকথিত উন্নয়ন ছিল বিদ্যুৎ সংযোগহীন খাম্বার মতো,’ বলেন ওবায়দুল কাদের। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম