মিয়ানমার থেকে গুলি এসে পড়ল একটি সিএনজিতে
০৪ ফেব্রুয়ারি, ২০২৪, 4:47 AM
NL24 News
০৪ ফেব্রুয়ারি, ২০২৪, 4:47 AM
মিয়ানমার থেকে গুলি এসে পড়ল একটি সিএনজিতে
হ্লাথোয়াইচিং মার্মা (বান্দরবান): দুইদিন পর আবারো মিয়ানমারে প্রচন্ড গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। গোলাগুলির আওয়াজের পর একটি সিএনজি গাড়ীতে গুলি পড়ে সামনের গ্লাস ভেঙে গেছে। এই গোলাগুলির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শনিবার (০৩ ফেব্রুয়ারী) বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তুমব্রু এলাকার উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। সিএনজি চালক মো. আবু তাহের জানান, দুপুরে তুমব্রু উত্তর পাড়ায় যাত্রী অপেক্ষা করছিলেন। সেই সময় সীমান্তের ওপারে প্রচন্ড গোলাগুলি শব্দ শোনা যায়। কিছু বুঝার আগে হঠাৎ করে আমার সিএনজিতে একটি গুলি এসে পড়ে। তবে বড় ধরনের কোন ক্ষতি না হলেও গুলি লেগে সিএনজির সামনের গ্লাস ভেঙে যায়। ঘুমধুম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মো. আলম জানান, দুপুরের দিকে মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। একটি সিএনজি গাড়িতে হঠাৎ গুলি এসে পড়লে গ্লাসটি ভেঙে গেছে বলে জানতে পারি। ঘুমধুম পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, দুপুরে তুমব্রু এলাকায় গুলির শব্দ শোনা গেছে। এখনও নিশ্চিতভাবে কোন কিছুই জানতে পারি নাই। তবে সীমান্ত এলাকা গুলোতে বিজিবি টহল জোড়দার করা হয়েছে।