ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশিদের কবে ফিরিয়ে আনা হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২২ এপ্রিল, ২০২৪,  9:59 PM

news image

মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশিদের ২৪ এপ্রিল জাহাজে করে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২২ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৪ এপ্রিল মিয়ানমারের একটি জাহাজ বাংলাদেশে আসবে। দেশটিতে নানাভাবে আটকা পড়া ১৪৪ জন বাংলাদেশিকে ওই জাহাজে করে নিয়ে আসা হবে। জানা গেছে, বিভিন্ন সময়ে মিয়ানমারে গিয়ে ১৭০ জনের মত বাংলাদেশি আটকা পড়েছেন। তাদের কেউ জেলে আছেন এবং কারও বিচার প্রক্রিয়া চলমান। এর মধ্যে কেউ কেউ মাছ ধরতে গিয়েও মিয়ানমার সীমান্তে ঢুকে আটক হয়েছিলেন। তাদের মধ্যে ১৪৪ জনকে ফেরানোর বিষয়টি চূড়ান্ত হয়েছে। হাছান মাহমুদ আরও বলেন, মিয়ানমার থেকে আসা ওই জাহাজে করেই ২৫ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষীদের ফেরত পাঠানো হবে। যদিও আশ্রয় নেওয়া ২৮৫ জনকে আজ (সোমবার) ফেরত পাঠানের কথা ছিল, সেটা পিছিয়ে ২৫ এপ্রিল করা হয়েছে। উল্লেখ্য, মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষ সম্প্রতি ভয়াবহ আকার ধারন করে। যার প্রভাব বাংলাদেশেও পড়ে। ওই সংঘাতের মধ্যে মিয়ানমারের অনেক সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনীর সদস্য বাংলাদেশে পালিয়ে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম