ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মিশরের ভূমিকম্পে ইসরায়েলে কম্পন, ক্ষতির খবর নেই

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ আগস্ট, ২০২৬,  5:06 PM

news image

সোমবার ভোরে মিশরে আঘাত হানা এক ভূমিকম্পের কম্পন দক্ষিণ ইসরায়েল ও ডেড সি এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানা গেছে। মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৬ এবং এর উৎপত্তিস্থল ছিল সুয়েজ শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার উত্তরে।

মিশরের রেড ক্রিসেন্ট জানিয়েছে, যেসব প্রদেশে কম্পন অনুভূত হয়েছে সেখানে জরুরি সাড়াদান পরিকল্পনা চালু করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংস্থাটি বাসিন্দাদের সতর্ক করে বলেছে, যেসব ভবনে কাঠামোগত ক্ষতির লক্ষণ দেখা যাচ্ছে সেগুলো থেকে দূরে থাকতে এবং পরিস্থিতি মূল্যায়ন চলাকালে সরকারি নির্দেশনা ও হালনাগাদ তথ্য অনুসরণ করতে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটির মাত্রা ৫.৪ বলে জানিয়েছে এবং তাদের হিসেবে এটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে।

ইসরায়েলে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীরা একটি সতর্কবার্তা পেয়েছেন, যেখানে ভূমিকম্পটির মাত্রা ৫.৯ বলা হয়।

তবে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড সেন্টার জানিয়েছে, দেশে সম্ভাব্য পরবর্তী ভূমিকম্প নিয়ে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তারা আরও জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সিনাই উপদ্বীপে। সূত্র: জেরুজালেম পোস্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম