ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মিশরকে হারিয়ে অলিম্পিকের ফাইনালে ফ্রান্স

#

স্পোর্টস ডেস্ক

০৬ আগস্ট, ২০২৪,  5:16 PM

news image

লড়াইটা জমিয়ে তুলেছিল মিশর। আগে গোলও পেয়েছিল মিশরীয়রা। কিন্তু অতিরিক্ত সময়ে একটি লালকার্ডই কাল হলো তাদের। অবশেষে ১০ জনের মিশরকে ৩-১ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকের ফাইনালে চলে গেছে ফ্রান্স অনুর্ধ্ব-১৯ দল। এতে ৪০ বছরের মধ্যে প্রথম অলিম্পিকে ফাইনালে উঠল ফ্রান্স। গতকাল সোমবার রাতে ফ্রান্সের লিঁওতে খেলার মূল সময় শেষ হয়েছিল ১-১ সমতায়। ৬২ মিনিটে লিড নিয়েছিল মিশর। এই গোল ৮৩ মিনিটে শোধ করে ফ্রান্স। অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে ৩-১ ব্যবধানে জয় পায় ফরাসিরা। ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন জ্যাঁ ফিলিপে মাতেতা। তার পা থেকেই সমতাসূচক গোলটি পায় ফ্রান্স। মিশরের ওমর ফায়েদ লালকার্ড (৯২ মিনিটে দ্বিতীয়বারের মতো হলুদকার্ড) দেখার পর ফরাসিদের ২-১ ব্যবধানে এগিয়েও দেন ক্রিস্টাল প্যালেসের এই ফরোয়ার্ড। দ্বিতীয় গোলটি ম্যাচের ৯৯ মিনিটে দুর্দান্ত হেডের মাধ্যমে করেন মাতেতা। ১০৮ মিনিটে মাইকেল অলিসের গোলে ব্যবধান ৩-১ করে ফ্রান্স। ১২০ মিনিটের ম্যাচে শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রাখে থিয়েরি হেনরির শিষ্যরা। আগামী শুক্রবার প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। অন্যদিকে বৃহস্পতিবার তৃতীয় নির্ধারণী (বোঞ্জ পদক) ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে মিশর।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম