ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মিরসরাইয়ে বৃষ্টির সঙ্গে পড়ল ২৫০ গ্রাম ওজনের শিলা

#

নিজস্ব প্রতিনিধি

১৮ এপ্রিল, ২০২৪,  8:07 PM

news image

চট্টগ্রামের মিরসরাইয়ে শিলাবৃষ্টিতে খেতের ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ঝরে পড়েছে অনেক গাছের আম। বাড়ির ঘরের চালের টিনও ফুটো হয়ে গেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরের দিকে ঘণ্টাব্যাপী থেমে থেমে এ শিলাবৃষ্টি হয়। কৃষক ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, ভোরে থেমে থেমে বড় আকৃতির শিলা ঝরেছে। এসব শিলার কোনো কোনোটির ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম পর্যন্ত। শিলার আঘাতে বসতঘরের চালা ফুটো হয়ে গেছে অনেক পরিবারের। মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন, ভোরে বৃষ্টি ও বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টি পড়েছে। এতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের কিছু ক্ষতি হয়েছে বলে শুনেছি। ক্ষয়ক্ষতি নিরূপণে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম