ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

মিরপুরে বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনায় বিমানবাহিনীর ২ সদস্যের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১০ মার্চ, ২০২৬,  6:37 PM

news image

রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। তারা হলেন- বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অন্যন্যা এবং শেখ রাকিবুজ্জামান। মঙ্গলবার (১০ মার্চ) সকালে মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। তবে তাদের মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আয়েশা সিদ্দিকা অন্যন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তার বাবা পেশায় একজন অটোরিকশা চালক। অন্যদিকে শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়। বর্তমানে হাসপাতালে রয়েছেন আয়েশা সিদ্দিকা অন্যন্যার মামা। তার পরিবারের অন্য সদস্যরা নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকায় আসছেন। বিমানবাহিনী আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে। এর আগে, সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-২ এলাকায় ১১তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম