ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

মিরপুরে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৪,  4:47 PM

news image

রাজধানীর মিরপুর ১৪ নম্বর এলাকায় বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ২০ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তর। ফায়ার সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিরপুর ১৪ নম্বর মার্কস মেডিকেলের পেছনে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনাস্থল থেকে ভাষানটেক থানার (ওসি তদন্ত) শফিকুল ইসলাম জানান, মিরপুর ১৪ নম্বর বাগানবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা পরপরই ফায়ার সার্ভিস কাজ করে আগুন নিয়ন্ত্রণ করেছে। ৫০ থেকে ৬০ ঘর আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এর বেশিও হতে পারে। এ ঘটনায় হতাহতের সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম