ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মিরপুরে বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২১,  9:30 PM

news image

শনিবার সকালে থেকে বকেয়া বেতন-বোনাসের দাবিতে মিরপুর ১৪ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ‘বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। তবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।

’স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার পর পরই কয়েকশ শ্রমিক মিরপুর ১৩ নম্বর ও কাফরুল থানার সামনে জড়ো হন। এক পর্যায়ে সেখান থেকে পুলিশ সরিয়ে দিলে ১৪ নম্বর গোল চত্বরের সামনে গিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকার দাবি করেন, দুই থেকে তিন মাসের বেতন বকেয়া পড়ে আছে। বার বার বেতন দিতে চেয়েও মালিকপক্ষ দিচ্ছে না। এদিকে, শ্রমিকদের সড়ক অবরোধের কারণে মিরপুর ১০, ১৩, ১৪ সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে ওই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। যাত্রীরা পড়েন দুর্ভোগে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম