ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ প্রকাশ সুন্দরবনে ৫২ জলদস্যুর একযোগে আত্মসমর্পণ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ৯ম পে-স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ

মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৩,  5:10 PM

news image

মিরপুরে কোচ নাজমুল আবেদিন ফাহিমের অধীনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে মিরপুরে এসেছেন সাকিব। এরপর ইনডোরে অনুশীলন শুরু করেন তিনি। এর আগে গতকাল বুধবার (২৫ অক্টোবর) সকালে ঢাকায় ফেরেন সাকিব আল হাসান। এরপর দুপুরেই হাজির হন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। সেখানে বিকেএসপির প্রশিক্ষক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে অনুশীলন করেন সাকিব। বিশ্বকাপের মাঝেই দলকে ভারতে রেখে সাকিবের দেশে দেখেই তার সমালোচনা করছে সমর্থকরা। তবে সাকিবের ঢাকায় ফেরার বেশকিছু কারণ রয়েছে। চলতি বিশ্বকাপে ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না সাকিবের। বল হাতে উইকেট থাকলেও প্রভাব ফেলতে পারছেন না ম্যাচ প্রেক্ষাপটে। তাই নিজেকে ফিরে পেতেই সাকিব আল হাসান ঢাকায় ফিরে এসেছেন বলে জানিয়েছেন অলরাউন্ডারের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম। গতকাল তার সঙ্গে অনুশীলন সেশন নিয়ে সন্তুষ্ট সাকিব। আরও একটা সেশনের পর ফিরে যাবেন দলের কাছে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরেই হয়তো সাকিবের মনে পড়েছে পুরনো গুরুর কথা। তাই নিজেকে প্রস্তুত করতে হাজির হয়েছেন ক্রিকেটগুরু খ্যাত নাজমুল আবেদীনের কাছে। ইনডোর স্টেডিয়ামে গুরু ফাহিমের কাছে নিজের ভুলত্রুটিগুলো শুধরে নিচ্ছেন সাকিব। জানা গেছে, আগামী ২৭ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এর পরদিনই ইডেন গার্ডেনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম