ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিহত ৯

#

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৫,  10:13 PM

news image

রাজধানীর মিরপুরের রূপনগরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় ৯ জন মারা গেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম এ তথ্য জানান। আগুনের ঘটনায় দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। প্রাথমিকভাবে মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি। এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।  একে  একে যোগ দেয় ১২টি ইউনিট। তবে বিকেল সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখার সময়ও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম জানান, গোডাউনে ৬/৭ রকমের কেমিক্যাল আছে। টঙ্গীর মতো কেমিক্যাল। এক্সাক্টলি কী রাসায়নিক আছে জানা নেই। তিনি জানান, ডিফেন্সিভ কায়দায় নিউট্রালাইজ করার চেষ্টা চলছে। যেকোনো সময় যেকোনো দুর্যোগ ঘটতে পারে, সেজন্য প্রস্তুত থাকার আহ্বান জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। এদিকে আগুনের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন তিনজন। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম