ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

মিরপুরে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রনে

#

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২২,  10:08 PM

news image

রাজধানীর মিরপুরের দক্ষিণ বিসিক কো-অপারেটিভ মার্কেটের পিছনে ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বুধবার দুপুরে বাংলাদেশ জার্নালকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর ১ টা ৩৬ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ৫ টি ইউনিট কাজ করেছে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর দুপুর ২ টা ২৪ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে কোনো হতথতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। এছাড়া আগুন লাগার কারণ এবং বিস্তারিত ঘটনা পর্যবেক্ষণ করে পরে জানানো যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম