ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি জিরোপয়েন্ট থেকে সদরঘাট কোনো হকার বসা যাবে না

মিয়ানমারে ৫.৮ মাত্রার ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন, ২০২৩,  4:28 PM

news image

মিয়ানমারে রিখটার স্কেলে ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে দেশটিতে এই ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, মিয়ানমারের কাচিন রাজ্যে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির মাইতকিনা শহর থেকে ১২৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।কাচিনের ভূমিকম্পে দেশটির উত্তরাঞ্চলের কিছু এলাকাও কেঁপে উঠেছে। ক্রাইসিস২৪ বলছে, মিয়ানমারের আঘাত হানা ভূমিকম্পে কেঁপেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় ও চীনের দক্ষিণ-পশ্চিমের কিছু এলাকা। তবে প্রাথমিকভাবে এই ভূমিকম্পে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম