ঢাকা ০৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বন্ধে নিরাপত্তা পরিষদের ৯ দেশের আহ্বান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২৪,  4:48 PM

news image

মিয়ানমারে বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নয়টি সদস্য দেশ। এক যৌথ বিবৃতিতে বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা বন্ধের আহ্বান জানানো হয়।  একইসঙ্গে প্রেসিডেন্ট ইউ উইন মিন্ত ও স্টেট কাউন্সিলর অং সান সুচিসহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে বিবৃতিতে। নিরাপত্তা পরিষদের ওই নয় দেশ হল- তিন স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এবং অস্থায়ী সদস্য জাপান, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, ইকুয়েডর ও মাল্টা। বিবৃতিতে স্বাক্ষর করা থেকে বিরত ছিল দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়াসহ ৭ সদস্যরাষ্ট্র।বিবৃতিতে বলা হয়েছে, “আমরা মিয়ানমারের বেসামরিক নাগরিকদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তীব্র নিন্দা জানাচ্ছি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২ হাজার ৬৬৯ ধারা অনুযায়ী, মিয়ানমারের সরকারকে বেসামরিকদের ওপর হামলা-গোলাবর্ষণ, গ্রেফতার ও বন্দি করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ত এবং স্টেট কাউন্সিলর অং সান সুচিসহ সব রাজনৈতিক বন্দির অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।” সূত্র: ইরাবতি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম