ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২২,  6:33 PM

news image

বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু হচ্ছে। আজ বুধবার সকাল ১০টা ১০ মিনিটে নয়াদিল্লির রেলভবন থেকে ভার্চুয়ালি নতুন এই ট্রেনের যাত্রা উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গত বছরের ২৬ মার্চ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী মিতালী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। এটি চলাচল করবে চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ ব্যবহার করে। তবে মহামারির কারণে এর কার্যক্রম এতদিন শুরু হয়নি।

আজ এই ট্রেনের প্রথম যাত্রা শুরু হলো। রেল কর্মকর্তারা জানান, ১০টি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কোচ বিশিষ্ট সরাসরি ট্রেনটি প্রতি সপ্তাহে ২ বার ঢাকা থেকে এবং ২ বার নিউ জলপাইগুড়ি থেকে পরিচালিত হবে। আজ সকাল ১১টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে মিতালী এক্সপ্রেস ছেড়ে আসবে এবং রাত ১০টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন ও নিউ জলপাইগুড়ি স্টেশনে এই ট্রেনের কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম