ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মিডিয়াগুলো ‘আ.লীগের আগুন সন্ত্রাস’ লিখতে লজ্জা পাচ্ছে: ফয়েজ আহমদ

#

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৫,  7:11 PM

news image

দেশের গণমাধ্যমগুলো ‘আওয়ামী লীগের আগুন সন্ত্রাস’ লিখতে লজ্জা পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন। ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, প্রায় ১৫ বছর বিএনপি-জামায়াতের কথিত আগুন সন্ত্রাসের ক্রমাগত রিপোর্ট, এ সংশ্লিষ্ট ক্ষয়ক্ষতির হিসাবনামা উপস্থাপন শেষে আজকে বাংলাদেশের মিডিয়াগুলো ‘আওয়ামী লীগের আগুন সন্ত্রাস’ লিখতে লজ্জা পাচ্ছে! ভাসুরের নাম বলে কথা! প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন আগামী ১৩ নভেম্বর ঠিক করা হবে। এ অবস্থায় ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির নেতারা এই কর্মসূচি সফল করতে কর্মী-সমর্থকদের আহ্বান জানাচ্ছেন। তবে তাদের এই কর্মসূচি ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম